প্রকাশিত: ২২/০৩/২০১৮ ৫:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
ভারত থেকে বাংলাদেশে আসার সময় দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঘাসুড়িয়া সীমান্ত থেকে নারী শিশুসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় সীমান্তের মেইন পিলার ২৮৮/৫১ সাব পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোহাম্মদ অনিছুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আটককৃতরা হলেন- মিয়ানমারের আইকাফ জেলার মন্ডু উপজেলার খানজিয়া পাড়া আব্দুল হক (৩৫), একই উপজেলার শিরদারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী মোছা. নুর ফাতেমা (২৫), তার ছেলে ফাহাত হোসেন (৫), কাবারি পাড়া গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী নুর ফাতেমা (২৬) এবং তার শিশুকন্যা মাইমুনা বেগম।

বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার শ্রী রজনীকান্ত সরকার জানান, সোমবার সকালে সীমান্তে মেইন পিলার ২৮৮/৫১ এস পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুরাঘুরি করার সময় বিজিবির সদস্যরা তাদের আটক করে।

পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার নাগরীক বলে স্বীকার করে। আটককৃতদের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer