প্রকাশিত: ১৪/১০/২০২০ ১:২৭ পিএম

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪ এর বাসিন্দা। পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদিকে তাদের ভ্যানে করে ভারত যেতে সহযোগিতার অপরাধে নাজমুল নামে একজনকে আটক করা হয়েছে।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, বেশ কয়েকজন পুরুষ ও নারী বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তের মান্দারতলা বাজারে অভিযান চালায়। পরে রাস্তার পাশে একটি ভ্যান থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা ক্যাম্প থেকে পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

তিনি বলেন, মহেশপুর সীমান্তে এই প্রথম কোনো রোহিঙ্গা আটকের ঘটনা ঘটলো। যেহেতু তারা বাংলায় কথা বলে এবং চেহারা প্রায় বাংলাদেশিদের মতোই, তাই তাদের শনাক্তে আমাদের কষ্ট হচ্ছে। তবে প্রতিটি বিজিবি ক্যাম্পকে সার্বক্ষণিক সতর্ক থাকার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। কোনোভাবেই যেন রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...