ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৬/২০২৩ ৮:১১ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। আজ শুক্রবার উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন উখিয়া ক্যাম্প-১৪, ব্লক-সি-১-এর বাসিন্দা সৈয়দুল আমিনের স্ত্রী মিনারা বেগম (২০); ক্যাম্প-৫, ব্লক-বি-১-এর বাসিন্দা ইকবাল আহমদের মেয়ে ফরমিনা বেগম (২০) এবং ক্যাম্প-১৪, ব্লক-বি-৩-এর বাসিন্দা নুর আলমের মেয়ে হামিমা বেগম (২০)।

কক্সবাজারের উখিয়া ১৪ ও ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ আজকের পত্রিকাকে জানান, রাতে তাঁরা ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে যান।

পুলিশ ও স্থানীরা জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে রোহিঙ্গা তিন নারী ও চারজন পুরুষ মৌলভীবাজারে আসেন। পরে তাঁরা কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আজ সকালে চারজন রোহিঙ্গা পুরুষ ধলই সীমান্তের কাঁটাতার অতিক্রম করলেও নারীরা বিজিবি সদস্যদের হাতে আটক হন। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে।

এদিকে বাংলাদেশ অতিক্রম করে ভারতে প্রবেশের পর ওই চারজন পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করেছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহাদের বাচাড়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আটক তিন নারীকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...