ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৮/২০২৫ ১০:৪৬ এএম

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অভ্যুত্থানের মুখে পালিয়ে যান আওয়ামী লীগের আরও অনেক মন্ত্রী-এমপিও। তাদের অনেকেই নিজের সঙ্গে নিয়ে যেতে পারেননি পরিবার-পরিজন কাউকে।

সেরকমই কয়েকজনকে নিয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। ভারতে আশ্রয় নেওয়ার পর তারা কী করছেন, কীভাবে জীবন-যাপন করছেন সেগুলো তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের সাবেক এক এমপি সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, কলকাতায় আওয়ামী লীগের আরেক এমপিকে সঙ্গে নিয়ে একটি ফ্লাটে থাকছেন তিনি। ওই ফ্লাটে রান্না ও পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য লোক আছে। তবে, প্রায়ই কাজের লোকেরা ফাঁকি দেয়। তাই প্রায় সময়ই তাকে নিজের রান্না নিজেকেই করে খেতে হচ্ছে। এজন্য বাংলাদেশে থাকা স্ত্রীর কাছ থেকে সাহায্য নিচ্ছেন বলেও জানান তিনি।

এছাড়া সকালে ফজর নামাজ পড়ার পর জিমে যাওয়াসহ অন্যান্য কিছু কাজকর্ম করেন সাবেক এই এমপি।

তিনি বলেন, ভোরের আলো ফোটার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে অ্যাপার্টমেন্টে ফজর নামাজ পড়ি। যেখানে আমি আরেক এমপির সঙ্গে একসাথে থাকি। আমরা দুজনই পরে পাড়ার জিমে যাই। আমি ওজন কমানোর ব্যায়াম করি। আর তিনি পেলেট ক্লাস করেন।

সাবেক এই এমপি বলেন, আমি রান্নায় অভ্যস্ত নই। আমার সাথের জনও রান্না পারেন না। যেদিন আমাদের বাধ্য হয়ে রান্না করতে হয়, সেদিন ভিডিও কলে আমার স্ত্রী আমাকে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি এখনও ঢাকায় আছেন।

এরপর মজা করে তিনি বলেন, বিষয়টি আমার জন্য নতুন। যখন আমি বাংলাদেশে যাব, কে জানে, হয়তো রান্নাটাকেই ক্যারিয়ার হিসেবে নেব।

পাঠকের মতামত

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...