আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ১২:০২ পিএম
অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিক গুনথার ফেলিঙ্গার ধর্ম, জাতি এবং ভাষার ভিত্তিতে ভারতকে একাধিক ছোট ছোট দেশে বিভক্ত করার প্রস্তাব দিয়েছেন।

ফেলিঙ্গার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এই পরিকল্পনার একটি মানচিত্র প্রকাশ করে এর নাম দিয়েছেন ‘এক্স ইন্ডিয়া’। এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ হিসেবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ন্যাটো সম্প্রসারণ কমিটির অস্ট্রিয়ান চেয়ারম্যান ফেলিঙ্গার তার পোস্টে লিখেছেন যে, ভারতের জনগণকে ‘রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদির’ শাসন থেকে মুক্ত করা প্রয়োজন এবং ‘মুক্ত খালিস্তান’-এর মতো নতুন রাষ্ট্র গঠনের প্রয়োজন রয়েছে।

তিনি আরও জানান যে, এই বিষয়ে শিখ নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। প্রকাশিত মানচিত্রে পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থানসহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোকে ‘খালিস্তান’ নামে দেখানো হয়েছে। মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোকেও আলাদা দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যদিও ফেলিঙ্গার অস্ট্রিয়া সরকারের কোনো পদে নেই, তার এই মন্তব্য এবং মানচিত্র নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সূত্র: ফিনান্সিয়াল টাইমস

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...