প্রকাশিত: ৩১/১০/২০১৮ ৮:২৯ এএম
ছবি , উখিয়া নিউজ ডটকম

উখিয়া নিউজ ডটকম::

ছবি , উখিয়া নিউজ ডটকম

উখিয়ার হিজলীয়া খালের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ৬ গ্রামের প্রায় ১২ হাজার মানুষ। খালের উপর একটি ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসী প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন কাজ হয়নি।
স্থানীয়রা সাঁকোটি তৈরি করে চলাচল করছে। বিকল্প কোন পথ না থাকায় গ্রামবাসী ইতোপূর্বে এমপিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করে একটি ফুটব্রীজ নির্মাণের দাবি জানালেও কোন কাজ হয়নি।

ব্যবসায়ী ছৈয়দ আকবর জানান, সাঁকোর উপর দিয়ে উত্তর পুকুরিয়া, দক্ষিণ পুকুরিয়া, তেলী পাড়া, কামারিয়ার বিল, পূর্ব রত্নাপালং ও ভালুকিয়াসহ ৬ টি গ্রামের স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াত করছে। শুষ্ক মৌসুমে পারাপারে তেমন কোন ঝুঁকি না থাকলেও বর্ষাকালে ঝুঁকি থাকে। তাই বর্ষাকালে অভিভাবকরা ছেলে-মেয়েদের স্কুল কলেজে যাওয়া আসা বন্ধ করে দেয়।

স্থানীয় ইউপি মেম্বর সালাহ উদ্দিন জানান, সাঁকোর স্থলে একটি ফুটব্রীজ নির্মাণের আবেদনের প্রেক্ষিতে উখিয়া উপজেলা প্রকৌশলীর দায়িত্বরত ৩ জন উপ-সহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে মাপ নিয়ে গেছেন। কিন্তু এরপর আর কোন খবর মেলেনি।

এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন জানান, হিজলীয়া খালের উপর একটি ফুটব্রিজ নির্মাণের প্রাক্কলন তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে টেন্ডার আহবানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...