প্রকাশিত: ০১/০৯/২০২১ ১০:১৯ পিএম , আপডেট: ০১/০৯/২০২১ ১০:২০ পিএম

মোঃ শহিদ উখিয়া::
উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন লাম্বাশিয়া চার রাস্তার মোড়ে ডাম্পারের ধাক্কায় ১ রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

নিহত রোহিঙ্গা শিশু ১ ইস্ট ক্যাম্পের ডি – ৭ ব্লকের আবুল ফয়েজের ছেলে, আফসার মোহাম্মদ নুর (৪)।

সুত্রমতে, বুধবার দুপুর ১ টার দিকে সময় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন লাম্বাশিয়া চার রাস্তার মোড়ে ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশুটি গুরুতর জখম হলে তার পরিবারের লোক চিকিৎসার জন্য তাকে উখিয়া সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কাজনক হওয়ায় রোহিঙ্গা শিশুকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোহিঙ্গা শিশুটি বুধবার সন্ধা ৬ টা ৫০ মিটিনে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

দূর্ঘটনার সংগে সংগে লাম্বাশিয়া ক্যাম্প পুলিশ ডাম্পার সহ হাজির পাড়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ ইউসুফকে আটক করে ক্যাম্প হেফাজতে নেয়। জানা গেছে অতি সম্প্রতি উচ্ছেদ করা স্থানে ব্র্যাক কতৃক শেল্টার নির্মানের বালি বহন করার কাজে উক্ত ডাম্পার(ব্র্যাক কতৃক চুক্তি করা) নিয়োজিত ছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ডাম্পার ও আটক কৃত ড্রাইভার কে উখিয়া থানায় হস্তান্তর হয়েছে ।

উল্লেখিত স্থানে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং উক্ত এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...