ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ৭:৩৭ এএম

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সিঙ্গাপুর যেতে সহায়তা করা বর্তমানে র‍্যাবে কর্মরত (অতিরিক্ত পুলিশ সুপার) শাহেদা সুলতানাকে বদলি করা হয়েছে। র‍্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত এ বিতর্কিত নারী কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ মহাপরিদর্শ (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়। প্রজ্ঞাপনে শাহেদা সুলতানাসহ ১৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

আরও পড়ুন: ছেড়ে দেওয়া হলো পুলিশের হাতে তুলে দেওয়া ২২ জনকে

এর আগে, চলতি বছরের ৪ মে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৩ ঘণ্টা ৪০ মিনিট আট সেকেন্ড ব্যাপ্তির একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক আইজিপি দুর্নীতির দায়ে অভিযুক্ত বেনজীর আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সে ওঠার জন্য শেষ সিকিউরিটি চেকের জন্য যাচ্ছেন।

বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশ ছাড়তে তাকে সহযোগিতা করেছিলেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। তাদের মধ্যে একজন নারী পুলিশ কর্মকর্তাও ছিলেন। তার নাম শাহেদা সুলতানা। এতদিন তিনি র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেনজীরের কাগজপত্রসহ পুলিশ কর্মকর্তা শাহেদা সুলতানা তার আগে আগে হেঁটে যাচ্ছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা অনেকদিন ধরেই বেনজীরের পরিবারের আস্থাভাজন। বেনজীর যখন র‌্যাবের ডিজি ছিলেন তখন শাহেদা র‍্যাবে ছিলেন। আইজিপি হলে শাহেদা আইজিপির সেকশনে আইজিপির স্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে যোগ দেন।

পরে যখন বেনজীর আইজিপি পদ থেকে অবসর নেন তখন তাকে আবার র‍্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ে সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে পোস্টিং দেওয়া হয়। বেনজীর যখন দেশ ছেড়ে চলে যান, তখন তিনি র‍্যাবে কাজ করা সত্ত্বেও নিজের প্রভাব খাটিয়ে বেনজীরকে ইমিগ্রেশন পার হতে সাহায্য করেন

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer