প্রকাশিত: ২৫/০৭/২০২২ ৮:০২ এএম

ফেসবুকে বেশ বড়সড় পরিবর্তন দেখা যাবে শিগগিরই। বলা যেতে পারে, মেটার শীর্ষ সামাজিক যোগাযোগের মাধ্যমটি সাজছে টিকটকের আদলে! টিকটক অ্যাপে যেভাবে পরপর ভিডিও দেখা যায়, ফেসবুকেও সোয়াইপ করার অপশনটি যোগ হবে।

আগামী বৃহস্পতিবার থেকেই ফেসবুক অ্যাপের হোমপেজ টিকটকের মতো দেখতে হবে। সেখানে পরপর ভার্টিকাল পাবলিক ভিডিও আসতে থাকবে।

এছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে ফেসবুকে। শুধু তাই নয়, রিলস, টিকটকের মতো ভিডিও ও স্টোরিজ সব কিছুই ফেসবুক অ্যাপের হোম স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন গ্রাহকরা।

জানা গেছে, অ্যাপ হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব পাবেন। এছাড়াও গ্রাহক যে বিভাগ বেশি ব্যবহার করেন সেই বিভাগের শর্টকাট নিজে থেকেই অ্যাপে যুক্ত হবে। এছাড়াও অ্যাপের প্রধান ফিডকে আর নিউজ ফিড বলা হবে না।

বিশ্বজুড়ে টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। যার প্রভাব পড়ছে অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর উপর। প্রায় সব সাইটই তাদের গ্রাহক হারিয়েছে টিকটকের জনপ্রিয়তার কারণে। তাই প্রযুক্তি বিশ্বে টিকে থাকতেই একগুচ্ছ বদল আনছে ফেসবুক।

পাঠকের মতামত

কক্সবাজারে দেশের ৩য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী বছর

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে এবং তথ্যের মহাসড়কে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারেই স্থাপিত হচ্ছে ...

ফেসবুক বিজ্ঞাপনে সরাসরি বিকাশ পেমেন্ট, লাগবে না ডুয়েল কারেন্সি কার্ড

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। সংস্থাটির মূল প্রতিষ্ঠান মেটা ...