ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৬/২০২৩ ৯:১১ পিএম

শরীয়তপুরে ভবনের ছাদে বৃষ্টিতে ভিজে নাচের ভিডিও তৈরির সময় বজ্রপাতে দুই তরুণী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে শহরের জেলা মুক্তিযোদ্ধা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন- মেঘলা আক্তার (২২) ও জিয়াসমিন আক্তার (১৮)। মেঘলা সদর উপজেলার চিতলিয়া সমিতির হাট এলাকার সুলতান আহমদের মেয়ে এবং জিয়াসমিনের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। দুজনই ওই ভবনের নিচতলায় অবস্থিত ইসলামী চক্ষু হাসপাতালে কর্মরত।

হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক অনিক জানান, প্রায় দুই বছর ধরে মেঘলা ও জিয়াসমিন ইসলামী চক্ষু হাসপাতালে কর্মরত। আজ দুপুরে হাসপাতালের প্রায় সব স্টাফ খাবার খেতে যান। এসময় বৃষ্টি শুরু হলে মেঘলা ও জিয়াসমিন ভবনের ছাদে বৃষ্টির মধ্যে নাচের ভিডিও করছিলেন। মেঘলা নাচ করছিলেন, আর জিয়াসমিন মোবাইল ফোনে তা ভিডিও করছিলেন। এমন সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুজনই অজ্ঞান হয়ে যান। পরে তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। জিয়াসমিন প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন। তবে মেঘলার চিকিৎসা চলছে।

এ দিকে বৃষ্টিতে ভিজে নাচের ভিডিও করার সময় বজ্রপাতের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণী নাচছেন, আরেক তরুণী ভিডিও করছেন। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রোকসানা বিনতে আকবর বলেন, বজ্রপাতে তাদের কোনো ক্ষতি হয়নি। তারা আশঙ্কামুক্ত।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...