প্রকাশিত: ২৫/০৫/২০১৭ ৯:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৭ পিএম
ক্লাসে গিয়ে সায়মার সঙ্গে কথা বলছেন ইউএনও রুপালী মন্ডল
Single Page Top

নিউজ ডেস্ক::
সব আয়োজন সম্পন্ন। মঙ্

ক্লাসে গিয়ে সায়মার সঙ্গে কথা বলছেন ইউএনও রুপালী মন্ডল
গলবার গায়ে হলুদ, বুধবার বিয়ে। বৃহস্পতিবার বরের বাড়িতে বৌভাত।

বিয়ের কার্ড ছেপে বিলি করাও শেষ। উভয়পক্ষের লোকজনের দুই পরিবারে প্রয়োজনীয় যাতায়াতও চলছে।

এরই মধ্যে বিয়ের একটি কার্ড পেলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুপালী মন্ডল। হিসাব কষে দেখলেন, ২০০২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম খাদিজা আক্তার সায়মার। বিয়ের দিন পর্যন্ত তার বয়স ১৫ বছর তিন মাস ৩ দিন।

এরপর যা ঘটল, তাতে সবাই অবাক। ইউএনও’র হাত ধরে বিয়ের আসর থেকে সায়মা স্কুলে গিয়ে বুধবার ক্লাস করেছে। ক্লাস শেষে যথারীতি বাড়িও ফিরেছে সে।

সায়মা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের আবুল হোসেনের কন্যা ও স্থানীয় নজরুল একাডেমির দশম শ্রেণীর ছাত্রী।

অভিভাবকরা একই উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়ারখিল (জগমোহনপুর) গ্রামের হাজি মো. এছহাক মিয়ার সৌদি প্রবাসী ছেলে মো. সাইফুল ইসলামের সঙ্গে বুধবার সায়মার বিয়ে ঠিক করেছিলেন।

কিন্তু ওই বিয়ে হয়নি। বিয়ের পিঁড়ির বদলে সায়মাকে স্কুলের ক্লাসে দেখে খুশি রুপালী মন্ডলও।

তিনি জানান, বিষয়টি জানার পর বর ও কনের পরিবারের লোকদের কাছে খবর পাঠানো হয়। মঙ্গলবার উভয়পক্ষের লোকজন এলে বাল্যবিয়ের কুফল ও আইনি বাধা সম্পর্কে তাদের বুঝানো হয়।

ইউএনও বলেন, ‘উভয়পক্ষ তখন তাদের ছেলে-মেয়েকে বিয়ে না দিতে সম্মত হয়।’

এ সময় তিনি কনের বাবার কাছ থেকে মুচলেকা নেন, বুধবার বিয়ের বদলে যেন সায়মাকে স্কুলে দেখতে পান।

জানা গেছে, রুপালী মন্ডলের কথা অনুযায়ী সায়মা বুধবার স্কুলে গেছে এবং ক্লাস করেছে।

অন্যদিকে বরের বাড়ির বৌভাতসহ বিয়ের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মন্ডল আরও জানান, নজরুল একাডেমিতে গিয়ে সায়মাকে ক্লাসে পেয়েছি। তার লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছি। সে খুব খুশি এবং মেধাবী। ভবিষ্যতে ভাল ফল করতে চায় সায়মা। তার প্রতি শিক্ষকদের বিশেষ নজর রাখতে বলেছি।

পরে সায়মাকে রুপালী মন্ডল নিজে বাড়ি পৌঁছে দেন।

বরের বাবা হাজি মো. এছহাক মিয়া মুচলেকায় বলেছেন, ১৮ বছরের কোনো মেয়ে ছাড়া তার ছেলেকে বিয়ে তিনি করাবেন না।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer