প্রকাশিত: ১১/১০/২০১৭ ৭:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৫ পিএম

সিঙ্গাপুরে যুবক-যুবতীর বিয়ের আসরে পৌঁছেছিলেন আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবরা। কনের সাজে বিয়ের পিঁড়িতে বসতে প্রস্তুত ছিলেন কনে।
এতদূর পর্যন্ত আর পাঁচটা বিবাহ বাসরের মতোই জমে উঠেছিল অনুষ্ঠান। কিন্তু বিপত্তি ঘটল তারপর। আমন্ত্রিত অতিথিদের সামনে বর যে এমন কাণ্ড ঘটাবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি কনে।

শুধু কনে কেন, হবু বর এমন ঘটনা ঘটাবেন, তা আন্দাজ করতে পারেননি আমন্ত্রিতরাও। সবার সামনে সেই বর চালিয়ে দিলেন একটি ভিডিও। শুরুতে তাতে দেখা যায় কনে-বরের ভালবাসার কেমিস্ট্রি। কিন্তু পরক্ষণে পালটে যায় ছবি। ভেসে ওঠে অন্য এক পুরুষের মুখ। যার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় কনেকে। অন্য এক পুরুষের হাত ধরে একটি হোটেলের ঘরে ঢুকে গেলেন ওই যুবতী। তারপর সেখানে যৌনতায় লিপ্ত হন তারা।

পাত্রের দাবি, তার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই এই কাণ্ড ঘটিয়েছেন যুবতী। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও নিজের যৌন চাহিদা চেপে রাখতে পারেননি তিনি। আর তাই হবু স্ত্রীকে উচিত শিক্ষা দিতেই ভিডিওটি চালান তিনি। কিন্তু সবার সামনে আচমকা এমনভাবে তার অন্তরঙ্গ মুহূর্ত তুলে ধরা হবে, তা প্রত্যাশা করেননি সেই কনে। জানা গেছে, এই ঘটনার পরই নাকি আসর থেকে পালিয়ে যান তিনি। যদিও পরে তাদের বিয়ে হয়েছে কিনা সে খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...
Single Page Footer