প্রকাশিত: ১০/০৯/২০২১ ১০:০৩ এএম

নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার অর্পিতা বড়ুয়া বিসিএস ( স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার স্বাস্থ্য সহকারী অনিল বড়ুয়া ও শিক্ষিকা আরতি বড়ুয়ার প্রথম সন্তান।

আজ বৃহস্পতিবার বিকেলে ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার বিসিএস উত্তীর্ণ চার হাজার চিকিৎসককে সুপারিশ করা হয়েছে।

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

মো. সোহরাব হোসাইন বলেন, বিকেলে পিএসসির বিশেষ সভা শেষে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এই বিশেষ সভায় ৪২তম বিশেষ বিসিএসের ফলাফল অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, বিসিএসের মাধ্যমে প্রথমে দুই হাজার, পরে আরও দুই হাজারসহ মোট চার হাজার চিকিৎসক নেওয়া হচ্ছে।

করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসক নেওয়ার জন্য গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।

গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার জন চিকিৎসক অংশ নেন।

এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। পরে কয়েক দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। পরে চিকিৎসক নিয়োগ দ্রুত সম্পন্ন করতে বিশেষভাবে কাজ করে পিএসসি। সুত্র: সিএসবি

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer