প্রকাশিত: ১১/০৯/২০১৯ ৮:৫০ এএম

বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান হিসেবে তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যুক্তরাজ্যের মার্গারেট থ্যাচার ও শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গার রেকর্ড ভেঙে দিয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংস্থা উইকিলিকসের সাম্প্রতিক এক জরিপের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া।

ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছরের বেশি ক্ষমতায় ছিলেন। মার্গারেট থ্যাচার ব্রিটেন শাসন করেছেন ১১ বছর ২০৮ দিন। আর চন্দ্রিকা কুমারাতুঙ্গা শ্রীলংকার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দু’ভাবেই ক্ষমতায় ছিলেন ১১ বছর ৭ দিন।

জরিপ অনুসারে, সেন্ট লুসিয়ার গভর্নর জেনারেল ডেম পারলেট লুইজি সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা নারী। তিনি ১৯৯৭ থেকে ২০১৭ পর্যন্ত ২০ বছর ১০৫ দিন দেশ শাসন করেছেন। আইসল্যান্ডের ভিগডিস ফিনবোগডোটিয়ার ক্ষমতায় ছিলেন ১৯৮০ থেকে ১৯৯৬ পর্যন্ত প্রায় ১৬ বছর। তবে, বিশ্ব রাজনীতিতে এ দুই নেতা খুব বেশি পরিচিত ছিলেন না।

যুক্তরাষ্ট্রীয় দেশের মধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল আছেন সবার শীর্ষে। তিনি ২০০৫ সাল থেকে এখনো ক্ষমতায় রয়েছেন।

এদিকে, টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। প্রথম মেয়াদে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। পরে, ২০০৮ সালে বিপুল ভোটে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নিরঙ্কুশ জয় পায় তার দল আওয়ামী লীগ।

এ বছরের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। ইতোমধ্যে এ পদে ১৫ বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন তিনি। তার আমলে বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগে যেখানে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল সাত থেকে আটশ’ ডলার, কয়েক বছরের ব্যবধানে তা বেড়ে ১৯শ’ ডলার ছাড়িয়েছে।

এসময়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। হাসিনা সরকারের সময়েই উৎক্ষেপণ করা হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।

এখন ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দক্ষতা ও পরিকল্পনা প্রশংসিত হয়েছে সারাবিশ্বে। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন অন্যদের জন্য রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।

পাঠকের মতামত

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...
Single Page Footer