স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০/১১/২০২২ ৯:৩৫ পিএম

শত আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে কাতারের ফুটবল বিশ্বকাপ। রোববার প্রথম দিনের খেলায় মাঠে নামছে স্বাগতিক কাতার,প্রতিপক্ষ ইকুয়েডর। মাঠের লড়াই শুরুর আগে বর্ণীল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে গ্রেটেস্ট শো অন আর্থের।

কাতারের আল বায়াত স্টেডিয়ামে আয়োজিত হয়েছে বর্ণীল এ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে পুরো স্টেডিয়াম এলাকা জুড়েই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ৬০ হাজার দর্শকভর্তি স্টেডিয়ামে শুরুতেই পারফর্ম করেছেন কাতারের আঞ্চলিক শিল্পীরা। নাচ-গান এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তারা তুলে ধরতে চেয়েছেন উপসাগরীয় দেশটির সংস্কৃতি।

কাতারের আঞ্চলিক পারফরম্যান্সের মধ্যেই হুট করে মঞ্চে এসে হাজির হন হলিউড কিংবদন্তি মরগান ফ্রিম্যান। মঞ্চে কয়েক মিনিটের উপস্থিতিতে দর্শকদের মাতিয়েছেন ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ সিনেমার বিখ্যাত এ অভিনেতা।

এরপর মঞ্চে আসেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। মিনিট পাঁচেকের পারফরম্যান্সে গ্যালারির সকল দর্শককে জাগিয়ে তুলেছেন এই তারকা। এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়েছেন তিনি। জাংকুকের মনোমুগ্ধকর পারফরম্যান্সের সময় বিশ্বকাপের মাসকট লা’ইবও পারফর্ম করেছে মঞ্চে। বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে এই প্রথম কোরিয়ান কোনো শিল্পী হিসেবে পারফর্ম করলেন জাংকুক।

পাঠকের মতামত

 

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...