প্রকাশিত: ০৩/১২/২০২০ ৪:০৬ পিএম , আপডেট: ০৩/১২/২০২০ ৪:১৯ পিএম

রাসেদুল ইসলাম মাহমুদ:
কক্সবাজারের উখিয়া বিশ্ব বিদ্যালয় কলেজের মাঠ হয়ে বিশেষ নিরাপত্তায় রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ২০টি বাস।

বৃহস্পতিবার ( ৩ ডিসেম্বর ) সকাল ১১টার সময় ২০ বাসে রোহিঙ্গা নিয়ে রওনা হতে দেখা গেছে।

জানা গেছে, প্রতিটি বাসে ৩০ থেকে ৪০ জনের মতো রোহিঙ্গা রয়েছে।

তবে এখনও পর্যন্ত কত পরিবার রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন, তার কোনো সঠিক তথ্য ও পরিসংখ্যান পাওয়া যায়নি।

কিন্তু পর্যায়ক্রমে লক্ষাধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের৷

বিশ্বস্থ সুত্র জানিয়েছেন, স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য তালিকাভুক্ত রোহিঙ্গা পরিবারকেগুলোকে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্প থেকে নিয়ে উখিয়া কলেজ মাঠে একত্রিত করা হয়।

সেখান থেকে এই পর্যন্ত ২০টি বাস ভাসানচরে উদ্দেশে রওনা দিলেও আরও ১০টিও অধিক বাস সেখানে রয়েছে৷ ওই বাসগুলো রোহিঙ্গাদের যে কোনো সময় রওনা দিতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer