প্রকাশিত: ২৭/০৫/২০১৭ ৮:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩২ পিএম

দক্ষিণ কেরানীগঞ্জের আইনতায় বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদরসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ঢামেক হাসপাতালে ও ঘটনাস্থলেই দুই সহোদরের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালে মারা গেছেন হৃদয় (১৮)। তার পিতার নাম আব্দুস ছালাম। শনিরআখড়ায় একটি বাসায় থাকেন তারা।

উদ্ধারকারী আত্মীয় আলামিন জানান, কেরানীগঞ্জ আইনতায় আত্মীয়ের বিয়েতে বৃহস্পতিবার সপরিবারে বেড়াতে যায় হৃদয়। ঐ দিন ছিল গায়ে হলুদ, আজ শুক্রবার ছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে আরো স্বজনদের সাথে বসুন্ধরা খালী জায়গা সংলগ্ন খালে গোসল করতে নেমে হৃদয় ও তার দুই খালাতো দুই ভাই তলিয়ে যায়। তার খালাতো দুই ভাই ডুবেই মারা যায়।

আর হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকাল পোনে ৩ টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদয়ের খালাতো দুই ভাই হলেন ইব্রাহীম (২১) ও মোহাম্মদ হোসেন (১৩)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই বজলুর রশিদ জানান, হৃদয় দনিয়া কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল। আর ইব্রাহীম ইলেক্ট্রিকের কাজ করতো এবং মোহাম্মদ হোসেন গোবিন্দপুর হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানান, হৃদয়ের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer