ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০২/২০২৩ ১০:২১ এএম

লক্ষ্মীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে সোনার আংটি নিয়ে না আসায় শুরু হয় ঝগড়াঝাটি। একপর্যায়ে মারধরের শিকার হয়েছেন অনুষ্ঠানে আসা চার অতিথি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জেলার সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জান্নাত আরা (১৯) ও তার বোন রহিমা বেগম (৩০), ভাই আবদুর রহিম (২৭) এবং ভাগ্নি নাফিসা আক্তার (৩)।

হামলার ঘটনার বিবরণে আহতরা জানান, বৃহস্পতিবার দুপুরে রিয়াদের ছোট বোনের বিয়ের দাওয়াতে জান্নাত, তার ভাই, বোন ও ভাগ্নিকে নিয়ে চররমনী মোহনের করাতির হাটে যান। অনুষ্ঠানে তারা সোনার আংটি নিয়ে না গেলে জান্নাতের শ্বশুর বাড়ির লোকজন তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এ নিয়ে প্রতিবাদ করতেই জান্নাতকে তার শ্বশুর নুরু বেপারী মারধর শুরু করেন। এতে বাধা দিলে জান্নাতের ভাই আব্দুর রহিম, বোন রহিমা বেগম ও ভাগনি শিশু নাফিসাকেও মারধর করা হয়।

আবদুর রহিম বলেন, আংটি না নেওয়ায় আমাদের মারধর করা হয়েছে। পরে ৯৯৯ কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল সরকার বলেন, ঘটনাটি শুনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলবো।

সদর থানার সহকারী উপপরিদর্শক আবদুল মোমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভূক্তভোগীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...