উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ৯:৪২ এএম

রাঙ্গুনিয়ার ছেলে জোনায়েদ সিকদারের সাথে হাটহাজারীর মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার মেনে নিয়ে শনিবার বিয়ের তারিখ নির্ধারণ করার কথা ছিল। আর বিয়ে শেষে প্রবাসে চলে যাওয়ার সিদ্ধান্ত ছিল জোনায়েদের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে রাঙ্গুনিয়ার ছেলে, হাটহাজারীর মেয়ে দুইজনের প্রেমের সমাপ্তি ঘটেছে রাউজানে। বৃহস্পতিবার সকালে প্রেমিক–প্রেমিকা বা হবু স্বামী–স্ত্রী বাইকে করে ঘুরতে বের হয়েছিলেন। বিকাল ৪টায় মিমকে তার বাড়ি পৌঁছে দেওয়ার সময় রাউজানের গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম–রাঙামাটি সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাদের গহিরায় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেই তারা মারা যান। সিএনজি টেঙির সঙ্গে বাইকের সংঘর্ষে জোনায়েদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার। অন্যদিকে প্রেমের সম্পর্ক, পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়া এবং ঘুরতে বের হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মিমের বড় ভাই মুক্তার।

জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাজাভবন এলাকার মো. আকবর সিকদারের ২০ বছর বয়সী ছেলে মো. জুনায়েদ হোসেন সিকদারের সাথে হাটহজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহ’র ১৭ বছর বয়সী মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল। গত ১৫দিন আগে পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে নিয়ে বিয়ে ঠিক করার কথা ছিল আগামী শনিবার। এরমধ্যে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুইজনেই মারা যান। এক ভাই দুইবোনের মধ্যে মিম ছিল দ্বিতীয়। রাউজানে সড়ক দুর্ঘটনায় দুটি প্রাণহানির ঘটনা ঘটলেও এ খবর জানেন না বলে জানান রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার।

পাঠকের মতামত

উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির পর সবাইকে সতর্ক থাকতে মাইকিং ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

কক্সবাজারে দেশের ৩য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী বছর

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে এবং তথ্যের মহাসড়কে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারেই স্থাপিত হচ্ছে ...
Single Page Footer