প্রকাশিত: ০১/০২/২০২২ ১০:১৭ এএম


সিগারেটের প্যাকেটে ইয়াবা বহন করে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ধরা পড়েন। এরপর সেই ইয়াবা গিলে ফেলেও শেষরক্ষা হলো না ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউপির চেয়ারম্যান আবু সাঈদ খানের। তাঁকে বিমানবন্দর কর্তৃপক্ষের করা মামলায় জেলহাজতে যেতেই হলো। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহমেদ তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনাটি ঘটে বরিশাল বিমানবন্দরে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার গতকাল সোমবার বলেন, ‘বিমানবন্দর ব্যবস্থাপক গত রাতে (রবিবার) একটি লিখিত অভিযোগসহ চেয়ারম্যান আবু সাঈদ খানকে পুলিশে সোপর্দ করেন। অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয় এবং সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ (সোমবার) আদালতে সোপর্দ করা হয়।’
বিমানবন্দর ব্যবস্থাপক মো. আব্দুর রহিম তালুকদারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৩টা ৪০ মিনিটে বরিশাল থেকে ঢাকাগামী নভো এয়ার বিমানের যাত্রী ছিলেন আবু সাঈদ খান। বিমানবন্দরের সর্বশেষ চেকিং গেট অতিক্রমকালে স্ক্যানার মেশিনে পরীক্ষায় আবু সাঈদ খানের ব্যাগে লাইটার দেখতে পাওয়া যায়।

এরপর তাঁকে লাইটারটি বের করতে বলা হলে তিনি নেই বলে জানান। ব্যাগটি আবার মেশিনে দেওয়া হলে লাইটারের পজিশন নিশ্চিত করা হয়। এরপর আবু সাঈদ খান ব্যাগের ভেতর থেকে হলিউড ব্র্যান্ডের একটি সিগারেটের প্যাকেট বের করেন, যার মধ্যে লাইটারটি ছিল। লাইটার ফেলার সময় নিরাপত্তাকর্মীরা দেখতে পান সিগারেটের প্যাকেটের মধ্যে কালো কার্বনে মোড়ানো কিছু একটা আছে। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে আবু সাঈদ খান কার্বনে মোড়ানো বস্তুটি বের করে খেয়ে ফেলেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি বিমানবন্দর নিরাপত্তাকর্মীদের কাছে স্বীকার করেন, ওর ভেতরে ইয়াবা ছিল।

বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ তাত্ক্ষণিক সিভিল এভিয়েশন সদর দপ্তরে অবহিত করলে আবু সাঈদের বোর্ডিং বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। বিমানবন্দর ব্যবস্থাপক থানায় লিখিত অভিযোগ দিয়ে আবু সাঈদকে পুলিশে সোপর্দ করেন।
এরপর পুলিশ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer