প্রকাশিত: ১১/০৮/২০১৭ ৩:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২১ পিএম

ডেস্ক রিপোর্ট::
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী জানান, বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার অফিসে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দু’টি অফিস কক্ষে ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে প্রচণ্ড ধোয়া হচ্ছে।

তিনি আরও জানান, এয়ারপোর্টের মধ্যে অনেক হজযাত্রীসহ বিভিন্ন দেশে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা আটকা পড়েছেন। তবে এখনও বড় ধরনের কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, শুক্রবার বেলা ১টা ৩৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছে।

বিমানবন্দরে আগুন লাগার খবরে মূল ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠিনিকভাবে এখনও বক্তব্য ছড়িয়ে পড়ে।

কর্তব্যরত কর্মকর্তারা অগ্নিনির্বাপণ গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ছুটে আসে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট। তার সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। বিমানবন্দরে অগ্নিনির্বাপণের কাজ চলছে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer