প্রকাশিত: ০২/০৯/২০২১ ৩:৫৮ পিএম

মোঃ শহিদ উখিয়া::
উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ, শেড নং-৩৩, রুম নং-০৬ ধৃত আসামী দিল মোহাম্মদের বসতঘর গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে (১৪) এপিবিএনের সদস্যরা ।

বৃহস্পতিবার দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামিরা হলেন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের আলী হোসেনের ছেলে, দিল মোহাম্মদ (৩৮), ও তার স্ত্রী হাসিনা (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

সুত্রমতে, বৃহস্পতিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, জনাব মোঃ এ,কে, এম এমরানুল হক মারুফ (সহকারী ক্যাম্প কমান্ডার) এর নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (নিঃ)/ জনাব হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) এবং এএসআই (নিঃ)/১৪১২৪ মোঃ মিজানুর রহমান সহ মোবাইল টহল টিমের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে বসতঘরের চকির নিচে ০১ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ০৫ টি নীল রং এর পলিথিনে মোড়ানো অবস্থায় পলিথিন সহ গাঁজার ওজন ৫,০৬০ গ্রাম, ০১ টি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১,০২২ গ্রাম এবং ০১ টি ব্যাগের মধ্যে কাগজে মোড়ানো অবস্থায় ১৯০ পুড়িয়া, যার ওজন কাগজসহ ৪৪০ গ্রাম, সর্বমোট (৫,০৬০+১,০২২+৪৪০) = ৬,৫২২ (ছয় হাজার পাঁচশত বাইশ) গ্রাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় ও আটককৃত মালামাল এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...