প্রকাশিত: ৩০/০৫/২০১৯ ৬:৪৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::
লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুতের তারে জড়িয়ে কামাল হোসেন (৫০) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কেরোয়া ইউপির কয়াল বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

মৃত কামাল হোসেন কুমিল্লা জেলার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের আব্দুস সালামের ছেলে । এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

গ্রামবাসী জানান, মৃত কামাল হোসেন গত ১৬ বছর ধরে রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার ডাকাতিয়া নদীর পাড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো বুধবারও ওই গ্রামের কয়াল বাড়ীর জাকির বাসার সামনে দিয়ে ফেরি করছিলেন। এসময় বিদ্যুতের তার মাটিতে পড়ে থাকায় চলার পথে ওই তারে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যান। পরে স্থানীয় লোকজন মৃত কামালের লাশ উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

রাত সাড়ে ৮ টায় তাকে তার গ্রামের বাড়ী কুমিল্লার হোমনায় এম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয়েছে।

রায়পুর পৌরসভার প্যানেল মেয়র ( ৩নং ওয়ার্ড কাউন্সিলর) কাজি নাজমুল কাদের গুলজার বলেন- মৃত কামাল হোসেন ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সাথে আমিও শোকাহত।

রায়পুর থানার উপ-পরিদর্শক গনেশ চন্দ্র পাল বলেন- ঘটনাটি খুবই মর্মান্তিক। মৃত কামালের স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer