প্রকাশিত: ২০/০৮/২০২০ ৮:১২ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক তা আমরা কেউই চাই না। আমরা চাই বিচারের মাধ্যমেই শাস্তি হোক। তবুও মাঝে-মধ্যে দু’য়েকটি দুর্ঘটনা ঘটে যায়। তবে সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাইশটিলায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দেশে কোনো সেক্টরে যখনই অন্যায়-দুর্নীতি হয় তখনই সরকার তা শক্ত হাতে দমন করে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন— সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী সদর উপজেলায় খাদিমনগরে ‘রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক অ‌্যান্ড রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর বেলা ১২টায় সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সেখানে একটি অনুষ্ঠানে যোগদান শেষে বিকেল ৩টায় সড়কপথেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer