উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/০৭/২০২৩ ৮:৩১ এএম

বরখাস্ত বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ আমলে নেওয়া এবং অপর একটি মামলায় বিচারপ্রার্থীকে মারধরের বিষয়ে অভিযোগ গঠন করা হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), আইন ২০০৯-এর ৩৪ (১) এর ধারার অপরাধ সংগঠিত করায় জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয় বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনের কপি পেয়েছি। এরপর আদেশ কার্যকর করা হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...