ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৮/২০২২ ৮:০১ পিএম

বিএনপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ‘গোপন বৈঠক’ হয়েছে বলে জানা গেছে। শনিবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে কোনো এক সময় এ বৈঠক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, এ সময় রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে অবস্থান করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও তার স্ত্রীকেও ক্লাবটিতে দেখা গেছে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানায়, সকাল ৮টা ৫৫ মিনিট থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত আমেরিকান ক্লাবে সস্ত্রীক রাষ্ট্রদূত অবস্থান করছিলেন। এ সময় তাদের মধ্যে বৈঠক হয়।

বৈঠক নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ আমেরিকান ক্লাবে ওই সময় অবস্থান করার কথা সময় সংবাদের কাছে স্বীকার করেন। তবে রাষ্ট্রদূতের সঙ্গে তার কোনো বৈঠক হয়েছে কি না, সেই প্রশ্নের জবাব এড়িয়ে যান। এ বিষয়ে জানতে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

এর আগে গেল ১৩ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূত চার্লস হোয়াটলি। ওইদিন সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তিনি।

মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন বৈঠকে।

আমীর খসরু পরে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে, সেসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’

এছাড়া গত ১২ জুলাই মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গোয়েন লুইস। ওই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছে বিএনপি।

জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর বাকি থাকতেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছে বিএনপি। পুরোদমে মাঠে নামার আগে তারা উপর্যুপরি কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে বলে জানা গেছে। সুত্র: সময় টিভি

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...