প্রকাশিত: ১৩/০২/২০২১ ১:৫৫ পিএম


বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের শেষের দিকে পুলিশি হামলায় বিএনপির প্রতিবাদ সমাবেশটি পণ্ড হয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির নেতা-কর্মীদের ইটপাটকেল নিক্ষেপে একাধিক পুলিশ সদস্য আহত হয় বলে জানা যায়। আহত বিএনপি নেতাকর্মী ও পুলিশ সদস্যদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী ইশরাক হোসেন একজন আহত কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জানান, শান্তিপূর্ণ সমাবেশের শেষের দিকে কে বা কারা ইট ছুড়ে উত্তেজনার সৃষ্টি করে। এরপর পুলিশ অতর্কিত হামলা চালায়। আমাদের কর্মী আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছি।

প্রেসক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশ সেখানে পাশেই অবস্থান করছিল। পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer