উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১১/২০২২ ৫:৪৫ পিএম

কুমিল্লার টাউন হল মাঠে এখন তিল ধারণের আর জায়গা নেই। কুমিল্লার বিভাগীয় গণসমাবেশের আগের দিনই বিএনপির নেতাকর্মীদের পদচারণায় শুক্রবার (২৫ নভেম্বর) বিকালেই কানায় কানায় পূর্ণ হয়েছে এই সমাবেশস্থল।

দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পিকআপে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। বর্তমানে টাউন হল মাঠে দলটির হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন।

জানা গেছে, তারা কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলা থেকে এসেছেন। তারা ব্যান্ড পার্টি, ব্যানার পোস্টার নিয়ে নেচে-গেয়ে স্লোগান দিচ্ছেন।

সরেজমিন দেখা গেছে, সমাবেশের মঞ্চের কাজ সম্পূর্ণ না হতেই সেখানে উঠেছেন নেতাকর্মীরা। তা ছাড়া টাউন হল মিলনায়তনের ছাদে উঠে নেতাকর্মীদের দেখছেন কেন্দ্রীয় নেতারা।

এদিকে, দুপুরের পর সরেজমিন কুমিল্লার টাউন হল মাঠ ঘুরে দেখা গেছে, নামাজ আদায়ের পরেই কুমিল্লার বিভিন্ন মসজিদ, উপজেলা ও জেলার বাইরে থেকে আসা নেতাকর্মীরা মাঠের দিকে ঢুকছেন। এ সময় তাদের মিছিল করতে দেখা গেছে। মাঠের কোনায় কর্মীদের খাবার দেন নেতারা। তবে বিকালে দেখা গেছে, মাঠ একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখনও আসছেন নেতাকর্মীরা।

কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ মোল্লা টিপু বলেন, চিন্তাও করিনি এখনই এত মানুষ হবে। মাঠে আছে ৫০ হাজারের বেশি। মাঠের বাইরে আছে ৫০ হাজার। আরও নেতাকর্মী আসছে। সমাবেশ শুরু হওয়া পর্যন্ত কত লাখ লোক হয় তা ধারণাও করতে পারছি না

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...