প্রকাশিত: ২৫/০৮/২০১৭ ৬:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৮ পিএম

জাতীয় পার্টি ছেড়ে যেসব নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছিলেন তাদের প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির অবস্থা কী? তারা কোথায় এখন? খালি দেখি বক্তৃতা-বিবৃতি দেয়, মাঠে ময়দানে নাই। মাঠে আছি আমরা এমন বক্তৃতা দিয়ে লাভ নাই। রাজনীতি বক্তৃতা দিয়ে হয় না। যারা চলে গেছে, তারা তাদের ভাগ্য নিয়ে চলে গেছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে সাবেক স্বাস্থ্য সচিব এ কে এম নিজাম উদ্দিনের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, আমাকে, আমার স্ত্রী-পুত্রকে জেলে দেওয়া হয়েছিল। আমার স্ত্রী একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তাকে ডিভিশন দেওয়া হয়নি। আমাদের নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা হইনি। আমরা সহ্য করেছি এবং শক্তিশালী হয়ে উঠেছি।

তিনি বলেন, আমরা সাংবিধানিক সরকারের অধীনে নির্বাচনে যাব, কারণ কোনো তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি সুবিচার করে নাই। তবে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, অধ্যাপক দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার ও বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer