প্রকাশিত: ১১/১১/২০১৯ ৮:৫০ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক স্কুলছাত্রীর সর্বনাশ করেছেন প্রিন্স নামে এক অটোরিকশা চালক।
সোমবার সাঘাটা উপজেলার ভরতখালি ইউপির উল্যাবাজার থেকে অভিযুক্ত অটোচালক প্রিন্স মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পাশপাশি অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার প্রিন্স মিয়া সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউপির পশ্চিম রাঘবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। ওই ছাত্রী স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী। সাতদিন আটকে রেখে ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালানো হয়।

গত ৩ নভেম্বর স্কুল থেকে ফেরার পথে অটোচালক প্রিন্স তাকে অটোতে করে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তার অটোতে তুলে নেয় এবং কৌশলে অপহরণ করে। ঘটনার পরে নিখোঁজ স্কুলছাত্রীকে তার পরিবার খোঁজে না পাওয়ায় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার ভরতখালি ইউপির উল্যাবাজার এলাকার ওয়াহেদুল ইসলামের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অটোচালক প্রিন্সকেও গ্রেফতার করা হয়।

বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির জানান, অভিযুক্ত প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...
Single Page Footer