প্রকাশিত: ১৩/১০/২০১৯ ৯:১৪ এএম

নিজস্ব প্রতিবেদক
টেকনাফ বাহারছড়ার শামলাপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। উক্ত অভিযানের নেতৃত্ব দেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা যায় টেকনাফ হ্নীলা ইউনিয়নের নূরানী পাড়ার বাসিন্দা মোহাম্মদ ফজুর পূত্র রবি আলম বিভিন্ন এনজিও সংস্থার রাজমিস্ত্রীর ঠিকাদারী কাজ করে আসছে। তার মধ্যে হ্নীলা ছৈয়দ আলী পাড়ার কবর স্থানের ড্রেন নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় কিছু সন্ত্রাসী তার কাছ থেকে চাঁদা দাবী করে। তবে রবি আলম চাঁদা দিতে অপগারতা প্রকাশ করলে সন্ত্রাসীরা এলাকায় ব্যাপক গুলি বর্ষণ ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। তার মধ্যে রবি আলম তার ভাই ছৈয়দ নুর, ছৈয়দ হোছন, গুরুতর আহত হয়ে মাঠিতে পড়ে যায়। এতে সন্ত্রাসীরা তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। প্রাথমিক ভাবে আহতরা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে আবার তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে উক্ত ঘটনার বিচার চেয়ে রবি আলমের খালা ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৬-১০- ১৯ তারিখে ঘটনায় জড়িত ১৭ জনকে এজাহার ভূক্ত আসামী ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে টেকনাফ মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে যার নাম্বার ১৮। তার মধ্যে ১২ অক্টোবর ২০১৯ বিকাল ৫ টায় বাহারছড়ার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি গাড়ি থেকে টেকনাফ হ্নীলা পশ্চিম পাড়া ও নূরানী পাড়ার ঈমান হোসেন (৩০) পিতা মকতুল হোসেন, কামাল হোসেন (২৭) পিতা মকতুল হোসেন, মোঃ জুবায়ের (১৯) পিতা মোঃ রফিক কে আটক করে পুলিশ। এ ব্যাপারে টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম জানান নির্ভর যোগ্য তথ্যের ভিক্তিতে হত্যা চেষ্টা মামলার এজাহার ভূক্ত উক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...
Single Page Footer