প্রকাশিত: ২৪/১১/২০২১ ৯:৫১ এএম , আপডেট: ২৪/১১/২০২১ ৯:৫৪ এএম

নিজস্ব প্রতিবেদক
টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নে পুনরায় নৌকার মাঝি হয়েছেন ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৌলভী আজিজ উদ্দিন।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড থেকে টেকনাফ ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের জন্য মৌলভী আজিজ উদ্দিন চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

জানা যায়, ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনেকের নাম কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে পাঠানো হয়। এরমধ্যে তাদের কাজ, যোগ্যতা, সততা ও নিষ্ঠা দেখে আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভী আজিজ উদ্দিনকে আবারও নৌকার মাঝি হিসাবে মনোনীত করেন।

আওয়ামী লীগের দলীয় বৈঠক শেষে
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে মৌলভী আজিজ উদ্দিনকে নৌকার চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনয়ন ঘোষণা করা হয়। বর্তমান চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিনের নাম প্রকাশের পর দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার জনসাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন দেন।

মৌলভী আজিজ উদ্দিন চেয়ারম্যান জানান, তিনি জনগণের জন্য কাজ করতে পছন্দ করেন। জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়ে এর আগেও চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এবারও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বাহারছড়ার আপামর জনসাধারণ।

তিনি বাহারছড়া ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত, পরিকল্পিত আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, করোনা পরিস্থিতির সময় তিনি এলাকায় গরীব-দুঃখী মানুষ থেকে শুরু করে সামাজিক সেবায় নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রেখেছিলেন। ঘুর্ণিঝড় তথা প্রাকৃতিক দুর্যোগে মানুষের বাড়ি বাড়ি ও আশ্রয়ণকেন্দ্রে গিয়ে রান্না করা খাবার পৌঁছে দিয়ে জনগণের মন জয় করেন।

৫নং বাহারছড়া ইউনিয়নের উন্নয়নের স্বার্থে মৌলভী আজিজ উদ্দিনকে নৌকার চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনয়ন করায় দল-মত নির্বিশেষে সকল ধর্ম ও পেশার ইউনিয়নবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...