প্রকাশিত: ০১/০৫/২০২২ ১১:৩৩ এএম

বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (০১ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন বাস ও ট্রাকের চালক, অপর জন ১০ মাসের শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তাদের প্রথমে ফকিরহাট ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমফোর্ট লাইনের একটি যাত্রীবাহী বাস ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের চালক আটকা পড়েন। ফায়ার সার্ভিস এসে তাদের মৃত অবস্থায় বের করে। আহতের উদ্ধার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. মো. সবুজ শেখ জানান, হাসপাতালে আনার পর ১০ মাসের একটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাবা-মার অবস্থাও আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম ছ‌রোয়ার জানান, তারা ঘটনাস্থলে গিয়ে বাস ও ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer