প্রকাশিত: ১৪/০৭/২০২০ ১২:৪০ পিএম

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট তৈরি করে অর্থআত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরী গত (১২ জুলাই) গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেঁদে ফেলেন। ভিডিওটিতে দেখা যায়, ‘সব প্রসিডিউর ঠিক হয়েছে ডিভোর্সের ব্যাপারে’ অংশটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই লাইন আমি বলিনি।’ তিনি এরপর বলেন, ‘আপনার কি বাসায় মা বোন নাই? এতটা বিব্রত করা হচ্ছে কেন?’ এরপরেই কেঁদে ফেলেন সাবরিনা।

তিনি বলেন, ‘আমিও তো একটা মানুষ, আপনারা কী মনে করেন? বিনা অপরাধে এতটা অপবাদের শিকার হচ্ছি। সকাল থেকে কোনো কাজ করতে পারছি না। একজনের পর একজন সাংবাদিক আসছেন। আমি কনফিডেন্ট, আমি কখনো অনৈতিক কাজ করি নাই। স্বেচ্ছাশ্রমটা যেটা দিতাম ঐটুকুই আমি দিতাম না।’ উল্লেখ্য, করোনার নমুনা পরীক্ষায় প্রতারণা মামলায় জেকেজি’র চেয়ারম্যান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বহিষ্কৃত ডা. সাবরিনা আরিফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। একই সঙ্গে তার জামিন আবেদন খারিজ করে দেন আদালত।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer