প্রকাশিত: ১৪/১০/২০১৬ ৭:২১ এএম

দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ে দেয়ার চেষ্টার দায়ে মো.আফজাল হোসেন নামে এক ইউপি সদস্যকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান নিজ কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশ পাওয়া আফজাল হোসেন বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম গ্রামের মৃত কছিমুদ্দিন ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের ৫ নং ওর্য়াডের ইউপি সদস্য।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেবুর রহমান জানান, খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের সেল চন্দ্র রায়ের নবম শ্রেণির ছাত্রীর সাথে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে চন্দ্র রায়ের (১৯) সাথে গোপনে বিয়ের আয়োজন করা হয়।

সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিয়ে বাড়ী থেকে আফজাল হোসেনকে আটক করে খানসামা থানা পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেয়া হয়।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer