উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা
উখিয়া প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন-২০২৬ আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনের বিস্তারিত ...

আজিজুল হক রানা:: 
পবিত্র মাহে রমজান উপলক্ষে বালুখালী ও কাস্টমস এলাকার স্থানীয় ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন- (ইউকে)।
১০ এপ্রিল ২০২২ইং রবিবার বিকেলে এসব খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন(ইউকের) সমন্বয়কারী শাহনেওয়াজ চৌধুরী।
বালুখালী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আলমের সার্বিক সহযোগিতার হতদরিদ্র পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সৈকত,জিয়াউল হক বাপ্পী,ফারুক সহ আরো অনেকেই।
প্রধান সমন্বয়কারী শাহনেওয়াজ চৌধুরী বলেন, ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন(ইউকে) দীর্ঘদিন ধরে গরীব, দুঃখী,মেহনতি মানুষের আর্ত-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইউপি সদস্য নুরুল আলম স্থানীয়দের সহায়তায় এগিয়ে আসায় ইউকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
পাঠকের মতামত