প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ৯:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও ::
চকরিয়া উপজেলার খুটাখালীতে বালির ডাম্পারের নিচে চাপা পড়ে মো: ইসমাইল নামের এক যুবক নিহত হয়েছে। ২ জুন শুক্রবার ভোর সাড়ে ৪ টার সময় ইউনিয়নের হরইখোলা সড়কে ঘটে এ ঘটনা। নিহত ইসমাঈল বর্ণিত এলাকার মৃত আবদুর রহমানের পুত্র। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
জানা গেছে, ইউনিয়নের পূর্বপাড়ার মৃত আবু জাফর সওদাগরের পুত্র মো: কায়েসের মালিকানাধীন ডাম্পারটি ভোর রাতে বালি ভর্তি করে হরইখোলা সড়ক দিয়ে খুটাখালী বাজারে যাচ্ছিল। পতিমধ্যে মো: ইসমাঈল ডাম্পারের সামনে এক্সিডেন্ট বাম্পারে বসে আসার সময় গাড়ির ঝাকুনিতে সে নিচে চাপা পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। একইদিন রাতে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতিক্রমে তাকে দাফনের প্রক্রিয়া করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: আনোয়ার হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer