প্রকাশিত: ১৮/১১/২০১৯ ৯:০৪ পিএম

প্রায় তিন হাজার ইয়াবা বড়ি পাচারের অভিযোগে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন জামিউল ইসলাম (২১) ও আরিফ শিকদার (২৩)। জামিউলের বাড়ি ফরিদপুরের সালথা থানার কাজীর বল্লবদি গ্রামে এবং আরিফের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে।

এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, জামিউল ও আরিফ দুজনেই ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। আজ বেলা আড়াইটার দিকে তাঁরা বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে গাড়ি পার্কিং এলাকায় ঘোরাফেরা করছিলেন। গতিবিধি সন্দেহজনক মনে হলে এপিবিএন সদস্যরা তাঁদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেন। তল্লাশির সময় জামিউলের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৮টি লাল রঙের প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটের ভেতরে রাখা ছিল ২ হাজার ৮০০ ইয়াবা বড়ি। পরে এসব জব্দ করা হয়। ইয়াবা পাচারে জামিউলকে সহযোগিতা করছিলেন আরিফ। এ কথা স্বীকার করে করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ফরিদপুরের শাহিন নামের এক ব্যক্তি তাঁদের ইয়াবা পাচারে নিযুক্ত করেছেন। কক্সবাজারের টেকনাফের হোয়াইকং এলাকা থেকে বাবু নামের আরেক ব্যক্তির কাছ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে আকাশপথে ঢাকায় আনেন তাঁরা।

অভিযুক্ত এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...