প্রকাশিত: ০২/০৪/২০২২ ৯:০১ পিএম

বৃদ্ধ বাবাকে কাঁধে নিয়ে মসজিদে নববী ও রাসুলের (সা.) রওজা মোবারক জিয়ারত করিয়েছেন এক যুবক। শুক্রবার (২৪ ডিসেম্বর) জুমার দিন ঘটনাটি ঘটেছে সৌদি আরবের মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে।

বাবাকে কাঁধে নিয়ে ওই যুবকের জিয়ারতের ছোট্ট একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আলআরাবিয়া।

যুবকটির পরিচয় পাওয়া যায়নি। আলআরাবিয়া জানালো, তার পোশাক-পরিচ্ছদ ও চেহারা দেখে মধ্যপ্রাচ্যের নাগরিকেই মনে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের সবাই তার প্রশংসায় পঞ্চমুখ।

সৌদি আরবের শরয়ী উপদেষ্টা ও গবেষক জিয়াদ আলকুরাশি এ ঘটনার প্রশংসা করলেও এটি যে খুব বড় কাজ সেটি মানতে নারাজ তিনি। আলকুরাশি বলেন, মাতা-পিতা সন্তানকে যে কষ্ট করে লালন-পালন করেন তার তুলনায় এটি সামান্য। তবে বাবার প্রতি যুবকের এই দয়া ও ইহসান তার জান্নাত লাভের অন্যতম মাধ্যম হতে পারে বলে তিনি আশা করেন।

সূত্র: আলআরাবিয়া

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer