ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৭/২০২৩ ৮:০৪ এএম

কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে মাতামুহুরি সার্ভিস নামক যাত্রীবাহী বাসের ধাক্কায় তসলিমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

বুধবার (১২ জুলাই) বিকাল ৫ টার দিকে হিমছড়ি ঢালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তসলিমা আক্তার ঈদগড় ৭নং ওয়ার্ড জালালেরজুম এলাকার আব্দুল মোনাফের মেয়ে। তিনি সিএনজিতে করে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলেন।

জানা গেছে , তসলিমা আক্তারের শ্বশুর বাড়ি ঈদগাঁও খোদাই বাড়ি এলাকায়। কুরবানি ঈদে সন্তানদের নিয়ে তিনি বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে শ্বশুর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জাব্বার।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে । নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer