উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৮/২০২৩ ১২:২৫ পিএম

বান্দরবানের উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনো প্লাবিত রয়েছে জেলার নিুাঞ্চল। বুধবার (৯ই আগস্ট) সকাল থেকে বৃষ্টি কমে আসায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও দুর্ভোগ কাটেনি মানুষের। এখনও শহরে বিদ্যুৎ, ইন্টারনেট ও সুপেয় পানি সরবরাহ বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার রাত থেকে বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় মেম্বার পাড়া, কালাঘাটা, বালাঘাটা, হাফেজঘোনাসহ বিভিন্ন এলাকার উঁচু অংশের পানি নেমেছে। তবে নিচু এলাকা এখনও পানির নিচে ডুবে আছে।

বান্দরবানের ফায়ার সার্ভিস, বনবিভাগ, এলজিইডি, এসপি অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, জজকোর্ট, জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের বাসভবন ও বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রসহ ডুবেছে সরকারি অফিস ও বাসভবন। এ ছাড়া সড়কে কোমর সমান পানি হওয়ায় চলাচল বন্ধ হয়ে যায় জনসাধারণের।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন তাদের সবসময় খোঁজখবর নেওয়া হচ্ছে। নিয়মিত খাবার ও সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...