প্রকাশিত: ২৫/০২/২০২২ ৮:১৬ পিএম

গ্রামবাসীর সাথে বিরোধের জের ধরে বান্দরবানে পিতা-পুত্রসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ‍্যা ইউনিয়নের আবুই ম্রো পাড়া এলাকায়। এ ঘটনার পর আজ সকালে সেখানে লাশ উদ্ধারে রুমা থানা থেকে পুলিশ গিয়েছে। নিহতরা হলো আবু ম্রো পাড়া পাড়া প্রধান (কারবারি) লুং ই ম্রো (৬৪), তার চার ছেলে রুনতুই ম্রো (৩৩) রেং ই ম্রো (৩০) মেওয়াই ম্রো (২৫) রিংরাও ম্রো (২০)। গালেঙ্গ‍্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো জানিয়েছেন বৃহস্পতিবার রাতে ওই পাড়ায় একটি সালিশ-বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত পাড়ার লোকজন এই ৫ জনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পাড়ার লোকজনদের অভিযোগ ওই পরিবারটি পাড়ার মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে আসছিল। এতে পাড়ার লোকজন ওই পরিবারের উপর ক্ষুব্ধ ছিল। এদিকে ঘটনার পর রুমা থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে।

রুমা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী রকিব উদ্দিন জানান, বিরোধের জেরে প্রতিবেশীরা বাবা-ছেলেসহ পাঁচজনকে কুপিয়েছে বলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম রওনা দিয়েছে। টিমটি ফেরত আসলে বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...