প্রকাশিত: ০৬/০৩/২০২২ ১:০৮ পিএম

বান্দরবানের রুমার পাইন্দু‌তে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। শনিবার (০৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটলেও রোববার বেলা ১১টার দিকে রোয়াংছ‌ড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তী‌র থেকে চারজ‌নের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বান্দরবানের পু‌লিশ সুপার জে‌রিন আখতার। তি‌নি ব‌লেন, গতকাল বান্দরবা‌নের রুমার পাইন্দু ইউ‌নিয়‌নে দুই পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসীর ম‌ধ্যে গোলাগু‌লির ঘটনা ঘ‌টে। কিন্তু আজ সকা‌লে রোয়াংছ‌ড়ির সাঙ্গু নদীর পা‌ড়ে চারজ‌নের মরদেহ প‌ড়ে আ‌ছে বলে খবর পাই। পরে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, শ‌নিবার দুপু‌রে রোয়াংছ‌ড়ির তালুকদারপাড়ার কা‌ছে আঞ্চ‌লিক সংগঠন জেএসএস মূল দ‌লের নেতা‌ অনুমংকে হত্যা ক‌রে লাশ নি‌য়ে যায় আ‌রেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দ‌লের সন্ত্রাসীরা রা‌তে রুমার পাইন্দু এলাকায় অন্য দলের ওপর গু‌লি চালায়। তা‌দের লাশ নৌকায় ক‌রে এ‌নে রোয়াংছ‌ড়ির মংবাতং পাড়ায় সাঙ্গু নদীর পা‌ড়ে ফে‌লে যায়। রোববার বেলা ১১টার সময় তা‌দের লাশ দেখতে পায় স্থানীয়রা। প‌রে তারা পু‌লিশ‌কে খবর দেয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...