প্রকাশিত: ১২/০৬/২০১৭ ১:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ঢাকার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিনা আখতার তুহিনের আবেগময় ভাষণে রোববার জাতীয় সংসদে পিন পতন নিস্তব্ধতা বিরাজ করে।

সরকারিদলের এই সদস্য প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে সেইদিনের নানা চিত্র তুলে ধরেন। বিশেষ করে বিএনপি জামাত জোট সরকারের দলের নারী কর্মীদের প্রতি অত্যাচার নির্যাতনের দুঃসহ চিত্র তুলে ধরেন।

মা হবার তিন সপ্তাহের মাথায় নিজের জেলে যাবার কথা তুলে ধরে সাবিনা বলেন, বাচ্চাকে বুকের দুধ পর্যন্ত খাওয়াতে পারিনি অথচ আজ বিএনপি নেত্রীরা সেজে গুজে টকশোতে গিয়ে বড় বড় কথা বলেন।

নেত্রীকে বাংলার অহংকার উল্লেখ করে যুব মহিলা লীগ নেত্রী সাবিনা আখতার বলেন, তৃণমূলের নেতা কর্মীদের আন্দোলনেই নেত্রী কারামুক্ত হয়েছেন।

তিনি বলেন, নেত্রীর বিরুদ্ধে, দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে। সাবিনা বলেন, জীবন দিয়ে হলেও নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখবো। দেশকে বাঁচাবো।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer