প্রকাশিত: ১৩/০৯/২০২১ ৮:১৩ পিএম

ইমরান আল মাহমুদ:
স্বল্প সময়ে,যথাসময়ে শ্রেণিকক্ষে উপস্থিত হবেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দুর্গম এলাকার শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দুর্গম এলাকার কথা চিন্তা করে উপজেলা পরিষদের এলজিএসপি-৩ বরাদ্দ থেকে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

সোমবার(১৩ সেপ্টেম্বর) সকালে থাইংখালী উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দুর্গম এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, পালংখালী ইউনিয়নের দুর্গম এলাকা মোছারখোলা ও তেলখোলা থেকে অনেক কষ্টে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য থাইংখালী উচ্চ বিদ্যালয়ে আসে। তাদের অনেক সময় যথাসময়ে শ্রেণিকক্ষে পৌঁছাতে দেরি হয়। দুর্গম এলাকার এসব শিক্ষার্থীদের কষ্ট লাঘবে ২০জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদরুল আলম, পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান,ইউপি সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...