প্রকাশিত: ১২/০৮/২০১৬ ৯:১০ পিএম

IMG_4185 [Max Width 320 Max Height 240]শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ (উপ পরিদর্শক) মোঃ আবু মুছা ইউনিয়নে অবস্থিত আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি নিয়ে এক জরুরী সভা আয়োজন করেছেন।

১২ আগষ্ট শুক্রবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তদন্ত কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক জরুরী সভায় উপস্থিতিদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে আবু মুছা বলেন, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশ বা বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থানে সংগঠিত কোন অপরাধের অভিযোগ থাকলে তা আলোচনা করে সমাধানের প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। চুরি, ডাকাতি, খুন খারাপি, নাশকতা ও জঙ্গীবাদ নির্মূলে আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম।এলাকায় কোথাও অবৈধ অস্ত্রের ব্যবহার বিষয়ে সংবাদ বা অভিযোগ থাকলে তা আলোচনার জন্য

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করার ব্যবস্থা নেয়া। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়া এবং সার্বিকভাবে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা, স্থানীয়ভাবে পরিচালিত আদালত কার্যক্রম নির্বিঘœ করা এবং সাধারণ সালিশী কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তার খেয়াল রাখা। সমাজে সন্ত্রাস, নির্মূলে পুলিশ বাহিনীকে সর্বাত্বক সহযোগিতা এবং তথ্য প্রদানের প্রতি গুরুত্ব দেওয়া কথা উল্লেখ করে তিনি আরো বলেন, স্থানীয় প্রেক্ষাপট ও চাহিদার আলোকে উপজেলা পরিষদ বা সরকার বিভিন্ন সময়ে যে সব কাজ করতে নির্দেশ দিবে তা করা। পুলিশ জনগনের সেবা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। তাছাড়া বাইশারীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে ইতিমধ্যে ওয়ার্ড মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

আনসার ভিডিপি ও গ্রাম পুলিশের পক্ষে দফাদার নুরুল আমিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, তারা এখন অসহায়। ডিউটি করার মত সরঞ্জাম, পোষাক, জুতাসহ অনেক কিছু অভাব রয়েছে। যার কারণে তারা সমাজে অবহেলিত।

নবাগত ইনচার্জ  মোঃ আবু মুছা আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের বিষয়টি আগামী ১৪ই আগষ্ট পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) মহোদয় বাইশারীতে সফরে আসলে জানিয়ে দিবেন বলে আশ্বস্থ করেন। এসময় উপস্থিত ছিলেন, বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এ.এস.আই. ওমর ফারুক, এ.এস.আই. সোলেমান ভূঁইয়া, গ্রাম পুলিশের দফাদার নুরুল আমিন, আনসার-ভিডিপি ইউনিয়ন কমান্ডার মোঃ কালু। এছাড়া ইউনিয়নের আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ মাসের ব্যবধানে বাইশারীতে পরপর দুইটি হত্যাকান্ড সংঘটিত হওয়ায় প্রশাসনে নিরাপত্তার পাশাপাশি নবাগত ইনচার্জ মোঃ আবু মুছা ১লা আগষ্ট যোগদানের পর থেকে গ্রাম, পাড়া, মহল্লা, বাজার, বৌদ্ধ মন্দির সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা কমিটি গঠনের মাধ্যমে রাত্রিকালীন পাহারা বসিয়ে নিরাপত্তা জোরদার করেছেন। যাতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। সেজন্য তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...