ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/১০/২০২৪ ৪:৪৪ পিএম

কক্সবাজার মহেশখালীতে ঘরে ঢুকে ফরিদা ইয়াসমিন (৪৫) নামে এক প্রতিবন্ধী নারীকে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে মহেশখালী কালারমারছড়া ফকির ঘোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদা মহেশখালী কালারমারছড়া ফকির ঘোড়া এলাকার ইউছুফের স্ত্রী।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশখালীর কালারমারছড়া ফকির ঘোড়া এলাকায় ঘরে ঢুকে ফরিদা ইয়াসমিন নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে।

নিহত ফরিদার ভাইপো নিশান জানান, আমার চাচা ফরিদুর আলম রফিদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার চাচাকে বেশ কয়েকবার মৃত্যুর হুমকি দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) ভোরে ২০-৩০ জন লোক ঘরে ঢুকে আমার চাচাকে খোঁজেন। চাচাকে না পেয়ে আমার প্রতিবন্ধী ফুপিকে গুলি করে হত্যা করেন তারা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...