ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১২/২০২৫ ৭:৩৫ এএম

মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নয়ন (২৭) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. নয়ন পটিয়ার আশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় রবিন (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহত নয়ন ইসলামী ব্যাংকে চাকরি করতেন। বন্ধুকে নিয়ে মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করতে যান। শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পটিয়ার ফকিরা মসজিদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যান। এসময় তার বন্ধু গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন আশিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ আহমদ

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer