ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০২/২০২৬ ৮:২৭ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের নাফ নদীতে নৌ-টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতেই এ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আজ রোববার বিকেলে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার নাফ নদীতে নৌ-টহল কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত বিজিবির উপ-অধিনায়ক শাহাদাত হোসেন শুভ, মেজর মুভাশশীর নাকিব তরফদার প্রমুখ।

বিজিবির অধিনায়ক হানিফুর রহমান বলেন, ‘সীমান্তবর্তী সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেজন্য নাফ নদীতে আমাদের নৌ-টহল বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে সীমান্তকে ব্যবহার করে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা, গোলাগুলি কিংবা ভীতিকর পরিবেশ সৃষ্টি রোধে বিজিবি আন্তরিকভাবে কাজ করছে।’

নির্বাচনকে কেন্দ্র করে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে কর্নেল হানিফুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখছি না। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে।’

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer