উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১২/২০২৩ ১:৫৮ পিএম
ফাইল ছবি

রোহিঙ্গা শরণার্থী সংকটকে নিজেদের অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে আগামী বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গা শরণার্থী নেওয়ার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত ইউনাইটেড স্টেটস রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রামের (ইইউআরএপি) আওতায় ২০২৪ সালে আরও বেশি রোহিঙ্গা শরণার্থী নেবে ওয়াশিংটন। শরণার্থীবিষয়ক বৈশ্বিক রিফিউজি ফোরামে এই ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৫ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রোহিঙ্গা পুনর্বাসন সম্প্রসারণে তৃতীয় দেশগুলোকেও উৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করার জন্য নিজেদের অভিজ্ঞতা ব্যবহারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা শরণার্থীরাদের কর্মসংস্থানের সুযোগ লাভের দিকেও গুরুত্ব আরোপের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।

রোহিঙ্গা শরণার্থী ও স্বাগতিক সম্প্রদায়ের মানুষের সাক্ষরতা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আনুষ্ঠানিক দক্ষতার প্রশংসাপত্র প্রদান করে এমন কর্মসূচি সম্প্রসারিত করার প্রচেষ্টায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এর মধ্যে রয়েছে বেসরকারি খাতের অংশীজনদের যুক্ত করা। যারা এসব কর্মসূচিতে আর্থিক বা কারিগরি সহায়তা দেবে।

অবশ্য শুধু বাংলাদেশ থেকেই নয়, বিশ্বের যেসব দেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, সেই সব দেশ থেকেও তাদের নেবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া যেসব দেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, সেসব দেশকে আরও সহায়তা দিতে আন্তর্জাতিক দাতা সংস্থা ও দেশগুলোর সরকারের কার্যকরী সম্পর্ক গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত হওয়া গ্লোবাল রিফিউজি ফোরামে শরণার্থী ও স্বাগতিক সম্প্রদায়ের চাহিদার প্রতি মার্কিন প্রশাসনের প্রতিশ্রুতির অংশ হিসেবে ২৬টি অনন্য ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এসব ঘোষণা দিল যখন বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েই চলেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...